Archive for September, 2009|Monthly archive page
হারাকিরি
উল্লেখ্যঃ রুপালী কিবোর্ডে লিখছি। ইউডিটে অভ্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু অামার ম্যাকে কিছুতেই জিনিসটাকে কাজ করাতে পারলাম না। অতএব। লেখার গতি খুবই কম।
মাসাকি কোবায়াশি-র হারাকিরি ছবিটি অনেকদিন যাবতই দেখব-দেখব করছি, দেখা হচ্ছিল না। কয়েকদিন অাগে সময় বের করে দেখেই ফেললা্ম।এই ছবিটির একটি স্পষ্ট বক্তব্য অাছে — ছবির শুরুতেই তা স্পষ্ট এবং পরের দুঘণ্টা দশ মিনিটে কখনই গোপন নয়। সমাজ, সংস্কার বা গুরুত্বপূর্র্ণ ব্যক্তির ‘ভাবমূর্তি‘ রক্ষা করার প্রচেষ্টা অমানবিকতার জন্ম দিতে পারে, এটাই একটানা, ধীর, ক্ষমাহীন ভঙ্গীতে বলে গেছেন কোবায়াশি।
এ ধরণের ছবি ‘মুই কি হনুরে‘ ভাবের কারণে বিরক্তি উৎপাদন করতে পারে। হারাকিরি অবশ্য অসাধারণ। এর কারণঃ এক, কোবায়াশির চিত্রকল্পের সামুরাই-সুক্ষ্মতা। দুই, এই থীমের জন্য হারাকিরি কণ্টকিত মধ্যযুগীয় জাপানের চেয়ে ভাল পটভূমিকা হতেই পারেনা, সামুরাই হারাকিরি করতেন সাধারণত সম্মান রক্ষার জন্যই।
Leave a Comment